ভারতের জনপ্রিয় চলচ্চিত্র প্রেম আমার সিনেমাটির সিকুয়েল তৈরি করতে যাচ্ছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য।আগের ছবিটি ভারতের একক প্রজোজনায় থাকলেও ‘প্রেম আমার-২’নির্মিত হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায়।এতে নায়িকা হিসেবে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী পূজা চেরি। তার বিপরীতে দেখা যাবে কলকাতার আদ্রিকে। ছবিটি আগামী বছরের জানুয়ারিতে ভারত ও বাংলাদেশে একযোগে মুক্তি পাবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন্স।
যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’-এর মাধ্যমে নায়িকা হিসেবে পূজা চেরির অভিষেক ঘটে চলচ্চিত্র জগতে।সেখানে তার বিপরীতে ছিলেন আদ্রি। একই নায়কের বিপরীতে ‘প্রেম আমার-২’ ছবিতেও জুটিবদ্ধ হলেন পূজা। এর আগে জাজ মাল্টি মিডিয়ার ব্যানারে দুটি ছবি পুরামন-২ ও দহন ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে কাজ করে ইতোমধ্যেই দৃষ্টি কেড়েছেন সমালোচকদের। তৈরি করে নিয়েছেন ভক্তমহল।সম্প্রতি জাজ মাল্টি মিডিয়া ঘোষনা দিয়েছে শীঘ্রই সিয়ামের সঙ্গে জুটি বদ্ধ হয়ে কাজ শুরু করছেন আরো একটি ছবির।
বাংলাটিভি/কায়েস



