বাংলাদেশনির্বাচন

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে: কমনওয়েলথ অবজারভার

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতিবাচক মন্তব্য করেছেন। কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি আশা প্রকাশ করেন, সারাদেশেই একইভাবে সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন হবে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবস বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হওয়াকে ইতিবাচক উল্লেখ করে তিনি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তা চলবে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় মনোনয়নপ্রাপ্ত এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন—যার মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র।

সংশ্লিষ্ট খবর

Back to top button