আন্তর্জাতিকইন্ডিয়া

‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাঝেই জরুরি বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দলীয় প্রার্থী ও এজেন্টদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

বার্তায় তিনি তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী ও কর্মীদের ভোট গণনাকেন্দ্র না ছাড়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যেসব আসনে তার দল এগিয়ে আছে, সেসব তথ্য সঠিকভাবে তুলে ধরা হচ্ছে না এবং বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে।

তবে এসবের মধ্যেও জয় নিয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, হতাশ হওয়ার কিছু নেই এবং শেষ পর্যন্ত ফলাফল তাদের পক্ষে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

মমতা আরও বলেন, সবাইকে সাহস ধরে রাখতে হবে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button