বাংলাদেশঅন্যান্যরাজধানী

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর ফার্মগেটে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ৩ মিনিটে আমরা খবর পাই যে, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাসে (নোহা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ঘটনাস্থলে পৌঁছে ১০টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। কেউ হতাহত হয়নি। তবে যানবাহনটি পুরোটাই প্রায় পুড়ে গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button