আন্তর্জাতিকএশিয়া
ভারতে পাহাড় থেকে বাস ছিটকে পড়ে ৪০ জন নিহত

ভারতের পাহাড়ে সড়ক দুর্ঘটনা, ভারতে পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী বাস ছিটকে উপত্যকায় পড়ে ছয় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হযেছেন আরও অনেকে।
মঙ্গলবার দেশটির তেলেঙ্গানা রাজ্যে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি রাজ্যের জাগতিয়াল জেলায় পাহাড়ি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায়। প্রকাশিত খবর অনুয়ায়ী বাসটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৪০ জনেরই মৃত্যু হয়েছে।
এই ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন তিনি।



