একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জাপান

একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জাপান। গেল বৃহস্পতিবার শক্তিশালী ঘূর্ণিঝড় জেবির আঘাতে ক্ষয়ক্ষতির পর এবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হল দেশটির উত্তরাঞ্চলে হোক্কাইডো দ্বীপে।
ভূমিকম্পে অন্তত ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান নিউজ। আহত হয়েছে ১২৩ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৩৬ জন। মঙ্গলবার শিকোকু দ্বীপে ঘূর্ণিঝড় জেবির আঘাতে ১১ জনের মৃত্যু হয়।
আহত হয় দুই শতাধিক। সড়ক ও বিমান যোগাযোগ বন্ধের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। আবহাওয়া অফিসের মতে, ১৯৯৩ সালের পর এটিই জাপানে আঘাত হানা সবচেয়ে বড় ঘূর্ণিঝড়। এ দুর্যোগের মধ্যে আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লো জাপান।
গত বুধবার জাপানে টাইফুন ‘জেবি’র আঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও ৩০০ জন। ঝড়টি দেশটির পশ্চিমাঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ১৭২ কিলোমিটার বেগে প্রবাহিত হয় বলে জানায় বিবিসি।
স্থানীয় সময় সকালে জাপানের বিভিন্ন উপকূলে বয়ে যাওয়া টাইফুন জেবি বিগত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়। নিরাপত্তার অংশ হিসেবে ইতোমধ্যে ১২ লক্ষ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আক্রান্ত এলাকায় বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী।
ঝড়ে বিচ্ছিন্ন হয়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ। জাপানে ইতোমধ্যে কয়েকশ, ট্রেন ও ফেরি ও বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে, টাইফুনটি ক্রমাগত দুর্বল হয়ে জাপানের উত্তরাঞ্চলে অগ্রসর হবে। তাই সেসব এলাকায় বন্যা ও ভূমি ধসের সতর্কতা জারি করা হয়েছে।



