রাজনীতি

জাগপার সভাপতি রেহানা প্রধান আর নেই

||বাংলা টিভি অনলাইন||

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কেয়া হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যা, ডায়াবেটিকসসহ জটিল রোগে ভুগছিলেন বলে জাগপার মহাসচিব খন্দকার লুৎফুর রহমান জানান।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিনী রেহানা প্রধান ৭২ এ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ধারাবাহিক রাজনীতির সূচনা করেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ও ত্যাগ রয়েছে। দীর্ঘ ১৩ বছর জাগপার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের আকস্মিক ইন্তেকালের পর ভারপ্রাপ্ত সভাপতি ও ওই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাগপার সভাপতি নির্বাচিত হোন।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button