আন্তর্জাতিকএশিয়া

ভারতে ঢুকে ৩ সেনাকে হত্যা পাকবাহিনীর

||বাংলা টিভি অনলাইন||

ভারতের সীমানার মধ্যে ঢুকে দেশটির ৩ সেনা সদস্যকে হত্যা করেছে পাকিস্তানি সেনা সদস্যরা। তবে ভারতীয়দের পাল্টা হামলায় ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে খবর দিয়েছে কলকাতা২৪।

খবরে বলা হয়েছে,পাকিস্তান সীমান্তের ৫০ মিটার ভেতরে ঢুকে ‘বর্ডার অ্যাকশন টিম’ এ হামলা চালায়। হামলাকারীরা যুদ্ধে নিয়োজিত সেনাদের মতোই গোলাবারুদ বহন করছিল।

যে তিনজন সেনা সদস্য নিহত হয়েছে তারা হলেন,হাবিলদার কওশল কুমার,ল্যান্স নায়েক রজনীত সিং ও রাইফেলম্যান রজত কুমার বাসান। এছাড়াও রাকেশ কুমার নামের এক সেক্টর রাইফেলম্যান আহত হয়েছে।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই প্রথম হামলা।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button