আওয়ামী লীগরাজনীতি
বিএনপি-জামায়াতকে পাকিস্তানের ছায়া বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম

গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী,চন্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম,বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।



