আন্তর্জাতিকএশিয়া

ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩৪

ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩৪ জনে। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতপো পুরোও নগরহো মঙ্গলবার একথা নিশ্চিত করেন বলে জানায় দ্য ওয়াশিংটন পোস্ট। ভয়াবহ সুনামির পাঁচদিন পরও চলছে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সংশ্লিষ্টদের নিরবিচ্ছন্নভাবে কাজ করার তাগিদ দিয়েছেন। তবে দুর্যোগ আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে। সেখানে ভারি সরঞ্জাম নেওয়া যাচ্ছে না। এদিকে, দুর্যোগের পরবর্তী পালুর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডিরেক্টর টম হাউয়েলস। টম বলেন, দিন যত যাবে স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ ও আশ্রয়স্থলের মান ততই খারাপ হতে থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button