বিএনপিরাজনীতি

বাত ও ডায়াবেটিসে বাম হাত বাঁকা হয়ে গেছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার

বিএনপি নেত্রী খালেদা জিয়ার বেশকিছু শারীরিক সমস্যা চিহ্নিত করেছে, তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।  তার মূল চিকিৎসা শুরু হতে আরও দু’সপ্তাহ সময় লাগবে বলেও জানায় বোর্ড।

সোমবার বেলা দেড়টার দিকে বোর্ডের প্রধান অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের চিকিৎসক খালেদার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এ সময় উপস্থিত ছিলেন।  প্রায় এক ঘণ্টা পর বের হয়ে এসে মেডিকেল বোর্ড প্রধান জানান, খালেদা জিয়ার সঙ্গে তাদের দেখা হয়নি।  তবে তার শারীরিক সমস্যাগুলো নথিবদ্ধ করছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাঃ এম এ জলিল চৌধুরী বলেন, এটি বাতের কারণে হয়েছে। কারণ, এ রোগে তিনি ৩০ বছর ধরে ভুগছেন। যার ফলে উনার বাম হাত বাঁকা হয়ে গেছে।

ডাঃ জলিল বলেন, বাতের জন্য খালেদা জিয়ার যে পরিমাণ ওষুধ খাওয়া দরকার ছিলো ঠিক সে পরিমাণে খাওয়া হয়নি। যার ফলে এ সমস্যা শুরু হয়েছে। এজন্য তার বাম হাত অবশ ও বাঁকা হয়ে গেছে। তিনি বলেন, খালেদা জিয়ার প্রধান সমস্যা হলো জয়েন্টপেইন কোমরে, মাজায়, হাতেও ব্যথা। এছাড়াও তিনি ডায়াবেটিস, এ্যাজমা সহ নানান রোগে ভুগছেন। তার হাই পেশারের সমস্যা আছে। তার হাঁটু প্রতিস্থাপন করার কারণে হাঁটুতেও সমস্যা আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button