আওয়ামী লীগরাজনীতি
সন্ধ্যায় গণভবনে বিকল্পধারার সঙ্গে সংলাপ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংলাপে অংশ নিয়েছেন বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের মোর্চা আলোচিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে গণভবনে সংলাপে বসবে সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা।
বাংলাটিভি/এসএম/এবি



