
নজরুল ইসলাম খানের গণতন্ত্র রক্ষার ডাক
খুব তাড়াতাড়ি গণতন্ত্র রক্ষার আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সকালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
এতে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সরকার নিজেদের সুবিধা অনুযায়ী সংবিধান সংশোধন করেছে। সুষ্ঠু নির্বাচন হলে সরকারের নানা অপকর্ম বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাটিভি/এসএম/এবি||আরমান কায়সার||
আরো পড়ুনঃ একতরফা নির্বাচন করতে তফসিল ঘোষণা- রিজভী



