
নির্বাচনের তারিখ ও রিজভীর মন্তব্য , “কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচন”
আওয়ামী লীগ সরকারের নতুন কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ইসি নির্ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপিরজ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । আজ মঙ্গলবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট থাকায় বিদেশী পর্যবেক্ষকরা যাতে নির্বাচন পর্যবেক্ষণে না আসতে পারে
সে কারণেই ৩০ ডিসেম্বরকে নির্বাচনের তারিখ হিসেবে বেছে নেয়া হয়েছে। রিজভী বলেন, সকল রাজনৈতিক দলের জন্য সমতল নির্বাচনী মাঠ
তৈরী করতে নির্বাচনের তারিখ ১ মাস পেছানোর দাবি জানানো হয়েছে। কিন্তু নির্বাচন থেকে মাইনাস করার জন্যই বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জনপ্রিয়তার কারণেই তার প্রতি এত হিংসা। কারচুপি করার জন্যই ৮০-১০০ টি আসনের ইভিএম
ব্যবহার করতে চায় সরকার। ইভিএম আওয়ামী লীগের কারচুপির মেশিন, এটা সরকারের চক্রান্তের অংশ। ইভিএম বন্ধ না করলে সুষ্ঠু নির্বাচন
সম্ভব নয় বলে তিনি জানান। বিরোধী দলের মতকে গুরুত্ব না দিয়ে ইসিকে দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার বলেও অভিযোগ
করেন রিজভী।। আজ সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
বাংলাটিভি/এসএম/এবি



