
যশোর জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবু’র (৭০) লাশ উদ্ধার হয়েছে। দুইদিন আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে। তিনি যশোর-৬ (কেশবপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আজ বৃহস্পতিবার ফেসবুকে ছবি দেখে লাশ শনাক্ত করেছে পরিবারের সদস্যরা।
গত ১৮ নভেম্বর রোববার রাত ৮টার পর রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।তিনি কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
আবু বকর আবুর ছোট বোন আঞ্জুমানারা বলেন, সন্ধ্যায় ফেসবুকে ছবি দেখে ভাইয়ের লাশ শনাক্ত করেছি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু বলেন, আবু বকর আবু ঢাকা থেকে নিখোঁজ ছিলেন। শুনছি তার লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের সদস্য ও বিএনপি নেতারা জানান,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য আবু বকর আবু গত ১২ নভেম্বর ঢাকায় যান।
পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলের চতুর্থতলায় ৪১৩নং রুমে ছিলেন। সেখান থেকে দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দেন। সাক্ষাৎকার বোর্ডে অংশ নেয়ার জন্য ওই হোটেলেই অবস্থান করছিলেন।
বাংলাটিভি/এসএম/এবি



