
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এহসানুল হক মিলনের জামিন নামঞ্জুর করেছে আদালত। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে বিএনপির এ নেতাকে চাঁদপুর আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গত ২৩ নভেম্বর ভোরে চট্টগ্রামের একটি বাসা থেকে মিলনকে গ্রেফতার করে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম নগরের চকবাজার থানার ৪৫২, চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামে একটি বাসায় অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে মিলনকে গ্রেফতার করে। ভোর ৫টার দিকে তাকে চাঁদপুরে নেয়া হয়।
বাংলাটিভি/এসএম/এবি



