আওয়ামী লীগরাজনীতি
হু ইজ দেয়ার পিএম ফেস: ঐক্যফ্রন্টকে ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাকে নিয়ে তারা স্বপ্ন দেখছেন? হু ইজ দেয়ার পিএম ফেস? সেটা জাতি জানতে চায়।
তিনি বলেন, ড. কামাল হোসেনকে জাতীয় ঐক্যফ্রন্ট জোটের শীর্ষ নেতা বলা হয়। কিন্তু তাদের প্রধানমন্ত্রী কে, সেটা আমরা এখনো জানতে পারছি না।
বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিএনপি কী করবে, কী করতে চায় সেটা এখনো বোঝা যাচ্ছে না। তারা যে ধরনের প্রার্থী দিচ্ছে, তাতে প্রশ্ন থেকেই যায়, তারা আসলে নির্বাচন নিয়ে কী করতে চায়।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন, জোট-মহাজোটের শরিকদের সঙ্গে মনোনয়নপত্র বাছাইয়ের পর আসন চূড়ান্ত করার চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করছি, বাছাইয়ের পরই চূড়ান্ত করা হবে।
বাংলাটিভি/এসএম/এবি



