
বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটি করেছে ।
বুধবার বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, কমিটির বাকি সদস্যের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগির পূর্ণ কমিটির কথা জানানো হবে।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সারা দেশে প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখবে। কমিটি এখনো পূর্ণাঙ্গ না হলেও দু-একদিনের মধ্যেই বিভাগভিত্তিক কমিটি পূর্ণাঙ্গ হবে।
বাংলাটিভি/এসএম/এবি



