জামায়াত ছাড়া বিএনপি অচল: ওবায়দুল কাদের

জাতীয় সংসদ নির্বাচনে আসন নিয়ে মহাজোটে বড় ধরনের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথ বলেন। এসময় তিনি আরও বলেন, জাতীয় পার্টির আসন বাড়বে না কমবে সেটা পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানেন।
ওবায়দুল কাদের বলেন,জামায়াতে ইসলামীকে ছাড়া বিএনপি অচল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, তারা একই বৃন্তে দু’টি ফুল।
নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই বিএনপি নেতারা মনোনয়ন জমা দেননি। তাদের ভেতরে জগাখিচুড়ি অবস্থা আর এ পরিস্থিতি বিএনপি মহাসচিবের নিয়ন্ত্রণের বাইরে। ঐক্যফ্রন্ট নিজেরাই ঐক্যবদ্ধ না বলেও মনে করে তিনি।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের হয়রানি করা হচ্ছে— এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তথ্যপ্রমাণ দিয়ে বলুন, কোথায় কোথায় আপনাদের প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে। তাহলে নির্বাচন কমিশন তার ব্যবস্থা নেবে। অন্ধকারে ঢিল ছোঁড়া তাদের পুরানো অভ্যাস।
বিএনপি থেকে জঙ্গিদের মনোনয়ন দেয়া হচ্ছে অভিযোগ করে কাদের বলেন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, সে কী? সে জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয়? শাকিলা ফারজানা যদি জঙ্গি না হয়, তাহলে জঙ্গি কে? এরকম অনেক জঙ্গিকে তারা (বিএনপি) মনোনয়ন দিয়েছে।
বাংলাটিভি/এসএম/এবি



