বৈধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়নপত্র

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ।গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। অপরদিকে বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
আজ রোববার সকাল ১০টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
এ সময় উভয় দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলার ৩টি আসনেরই মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে।
গোপালগঞ্জ-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম খান চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে। গোপালগঞ্জ-২ আসনে ৫ জন প্রার্থীর সবারই মনোনয়নপত্র বৈধ হয়েছে।
অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ আসনে বিএনপি প্রার্থী এস এম জিলানী ও জাতীয় পার্টি প্রার্থী এ জেড অপু শেখে মনোনয়নপত্র বাতিল হয়েছে।
গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৩ জন, জাতীয় পার্টির ২ জন, বাসদের ১ জন, এলডিপির ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জন।



