আওয়ামী লীগরাজনীতি
ইসি বিএনপির পক্ষে কাজ না করলে ‘সৎ মা’ হয়ে যায়: ওবায়দুল কাদের

জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতিহাস বলে জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। জিয়া পরিবারকে সরিয়ে দেয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলটির বহু কর্মী-সমর্থক রয়েছে। দলটি রাজনীতিতে থাকুক সেটি আমরা চাই।।
এসময়, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে রেকর্ড পরিমান মনোনয়ন বাণিজ্য করেছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন বিএনপির পক্ষে কাজ না করলে ‘সৎ মা’ হয়ে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন স্বাধীন উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করছে। বিএনপি কে শেষ পর্যন্ত মাঠে থাকার আহ্বানও জানান তিনি।
বাংলাটিভি/প্রিন্স



