জাতীয় পার্টিরাজনীতি
একাকিত্ব অনুভব করছেন এরশাদ, সিএমএইচ এ ভর্তি

একাকিত্ব অনুভব করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর এ জন্য তিনি সোমবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছে
০৪ ডিসেম্বর রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের একথা জানান।
হুসেন মুহাম্মদ এরশাদ ডাক্তার ও নার্সদের সার্বক্ষণিক পরিচর্চায় রয়েছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন, সকালে তার সঙ্গে দেখা করে এসেছেন বলেও জানান মহাসচিব। সেই সাথে তখনি হুসেইন মুহম্মদ এরশাদ তার ভাই গোলাম কাদেরের সাথে ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি।
জাপা মহাসচিব আরও জানান, ১০ ডিসেম্বর তার (এরশাদ) সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। তবে এর আগেও যে কোনো সময় তিনি যেতে পারেন। সেটা নির্ভর করছে চিকিৎসকের পরামর্শের ওপর।
বাংলাটিভি/এমআরকে



