আওয়ামী লীগরাজনীতি
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা বহিষ্কার

|| নয়ন দাস ||
শরীয়তপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড. ফয়সাল ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোল্লাকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার তাদেরকে বহিষ্কার করেন।

তাইজুল ইসলাম সরকার জানান, শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা এ্যাড. ফয়সাল ও জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বাসিন্দা পারভেজ মোল্লাকে অসামাজিক কার্যকালাপ, মাদক সেবন ও বিক্রি সহ অাসন্ন সংসদ নির্বাচনে অাওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অপ্রচার চালায় তারা। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ও কেন্দ্রীয় কমিটির সাথে অালোচনা করে জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাটিভি/মাসুদ সুমন



