২১ প্রতিশ্রুতিতে আ’লীগের ইশতেহার ঘোষণা

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগান নিয়ে নির্বাচনি ইশতেহার-২০১৮ ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২১টি বিশেষ অঙ্গীকারকে গুরুত্ব দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদের নির্বাচনি ইশতেহার-২০১৮ ঘোষণা করেছে।
আওয়ামী লীগের ইশতেহারে করা বিশেষ অঙ্গীকারগুলো:
১. ‘আমার গ্রাম আমার শহর’: প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ
২. তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি: তরুণ-যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা
৩. দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ
৪. নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশু কল্যাণ
৫. পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা
৬. সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদক নির্মূল
৭. মেগা প্রজেক্টগুলোর দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন
৮. গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা
৯. দারিদ্র্য নির্মূল
১০. সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি
১১. সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি
১২. সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা
১৩. সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার
১৪. বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা
১৫. আধুনিক কৃষি-ব্যবস্থার লক্ষে যান্ত্রিকীকরণ
১৬. দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন
১৭. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা
১৮. ব্লু-ইকোনমি তথা সমুদ্রসম্পদের উন্নয়ন
১৯. নিরাপদ সড়কের নিশ্চয়তা
২০. প্রবীণ, প্রতিবন্ধী ও অটিজম কল্যাণ
২১. টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন-সমৃদ্ধ বাংলাদেশ
বাংলাটিভি/মাসুদ সুমন



