
মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু বিকেল ৫টায়।
প্রথম ম্যাচে ক্যারিবীয়দের কাছে বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। তাই সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের সামনে। দলের ব্যাটসম্যান আরিফুল হক মনে করেন ম্যাচ জিততে হলে ব্যাটসম্যানদের বাড়িত দায়িত্ব নিয়ে খেলতে হবে।
অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ক্যারিবীয় দল।



