আন্তর্জাতিকএশিয়া
মিয়ানমারে শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট, পেজ বন্ধ

মিয়ানমার সেনাবাহিনী সংশ্লিষ্ট শতাধিক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমটি জানিয়েছে, এসব অ্যাকাউন্ট ও পেজের সঙ্গে বার্মিজ সেনাবাহিনীর গোপন যোগসাজশ রয়েছে।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। বুধবার ফেসবুক জানিয়েছে, তারা মিয়ানমারে ৪২৫টি পেজ, ১৭টি গ্রুপ, ১৩৫টি অ্যাকাউন্ট এবং ১৫টি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাস্তবে এসব পেজের সঙ্গে সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে অথবা ইতোপূর্বে বন্ধ করে দেওয়া কোনও পেজের নতুন সংস্করণ।



