আন্তর্জাতিকএশিয়া
ইন্দোনেশিয়ার সুনামিতে ২২২ নিহত

ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকা বানতেন প্রদেশের সেরাংয়ে আগ্নেয়গিরির কারণে সৃষ্ট সুনামিতে ২২২ জন মারা গেছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৮৪৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে দেশটির দূর্যোগ ব্যবস্হাপনা কর্তৃপক্ষ।
‘ক্র্যাকাটোয়া’ নামের ওই আগ্নেয়গিরির উদগিরণে সমুদ্রের তলদেশে ভূমিধসের কারণে এ সুনামির সৃষ্টি হয়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির কারণে উপকূলীয় বিভিন্ন এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে, ভেসে যাচ্ছে যানবাহনসহ গবাদিপশু। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যানডেংলাং ও দক্ষিণ লাম্পুং এলাকাসহ বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি। উদ্ধার কর্মীরা দুর্গত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে।
বাংলাটিভি/প্রিন্স



