
বিশ্বের সেরা চার অলরাউন্ডারের দু’জনই এখন বাংলাদেশি। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বেশ উচ্চ লাফ দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে কাল। টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টির শেষটা সুখকর হয়নি বাংলাদেশের। এমন অবস্থায় অন্য কোনো খবরই ঠিক সুখবর মনে না হলেও, আইসিসির খেলোয়াড় র্যাঙ্কিং দিচ্ছে সুখবর। তিন ম্যাচ সিরিজে ব্যাট হাতে ১০৩ রান ও বল হাতে ৮ উইকেট জয়ে, দল সিরিজ জিততে না পারলেও এমন অলরাউন্ডিং পারফরম্যান্সের পর সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের মতো এতোটা না হলেও, সিরিজে ব্যাট-বল হাতে উজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। দু’জনই এর পুরস্কার পেয়েছেন সবশেষ ঘোষিত আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে। সাকিব ধরে রেখেছেন অলরাউন্ডার র্যাংকিংয়ে নিজের দ্বিতীয় স্থান, এগিয়েছেন বোলিং ও ব্যাটিং র্যাংকিংয়ে। মাহমুদউল্লাহ এগিয়েছেন ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার- তিন র্যাংকিংয়েই।
বাংলাটিভি/প্রিন্স



