
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে জাসপ্রিত বুমরাহ’র বোলিং নৈপুণ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট অজিরা। ২৯৬ রানের লিড পেয়েছে ভারত, বুমরাহ’র শিকার ৬ উইকেট।
বিনা উইকেটে ৮ রান নিয়ে ব্যাট শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ২৪ রানে অজি ওপেনার অ্যারন ফিঞ্চকে ফেরান ইশান্ত শর্মা। আরেক ওপেনার মার্কাস হ্যারিসও দ্রুত আউট হয়ে যান বুমরাহ’র বলে। বুমরাহ, জাদেজার বোলিং তোপে অজি মিডল অর্ডার দাড়াঁতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।
উসমান খাজা, শন মার্শ, ট্রাভিস হেড ত্রিশের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে ফেরেন। বুমরাহ নেন ৬ উইকেট, জাদেজার শিকার ২টি। এর আগে, প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৪৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত।
ভারতের পক্ষে সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা। ফিফটি পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি ও রোহিত শর্মা।
বাংলাটিভি/রাজু



