নির্বাচন
শুভেচ্ছায় সিক্ত মেহেরপুর-২ আসনের বিজয়ী এমপি খোকন

|| আকতারুজ্জামান ||
জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগের বিজয়ীপ্রার্থী সাহিদুজ্জামান খোকন। আজ সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে গাংনী বাস স্ট্যান্ডে সাহিদুজ্জামান খোকনের প্রধান নির্বাচনী ক্যাম্পে।
ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে বিজয়ী এমপিকে শুভেচ্ছা জানান তারা। আগত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন খোকন। মেহেরপুর-২ (গাংনী) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসাহিদুজ্জামান খোকন।
বাংলাটিভি/প্রিন্স



