আওয়ামী লীগরাজনীতি

রাজনীতি জোয়ার ভাটার মত: ওবায়দুল কাদের

|| ইয়াকুব নবী ||
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি জোয়ার ভাটার মত। এ জোয়ারভাটা দেখে উল্লাসিত হবেন না। রাজনীতি প্রতিহিংসা ও প্রতিশোধের নয়। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের বিজয় হয়েছে। কোন বিজয় উৎসব ও আনন্দ মিছিল না করার জন্য প্রধানমন্ত্রী নিষেধ করেছেন। এ বিজয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন ও অর্জন বয়ে আনবে। মন্ত্রী বলেন, আমি যা ওয়াদা করেছি তা আবারো বাস্তবায়ন করার চেষ্টা করব। এ এলাকায় কর্মসংস্থান তৈরী ও বেকার দূরীকরণ করব। আমি এ এলাকায় যে দুটি ওয়াদা করেছি চাকুরী ও প্রতিটি ঘরে গ্যাস সংযোগ। তা বাস্তবায়ন করার চেষ্টা আজ থেকে শুরু করব।

তিনি আরও বলেন, প্রতিপক্ষের সাথে খারাপ আচরণ করবেন না। বাক বিতন্ডায় জড়াবেন না। ধৈর্যের সাথে বিজয় উদযাপন করবেন। সোমবার মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের বসুরহাট রুপালি চত্বরে এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সাথে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান , সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button