রাজনীতি
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল।
সকালে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় প্রায় একঘণ্টা ৪০ মিনিটের এ বৈঠক করেন তারা। প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাটিভি/রাজু



