প্রথমদিনে নতুন মন্ত্রীদের ব্যাতিক্রমী উদ্যোগ

বীর শহীদদের স্মৃতিসোধে শ্রদ্ধা নিবেদনের জন্য একঝাঁক মন্ত্রী প্রতিমন্ত্রী বাসে চড়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। নতুন মন্ত্রীরা শপথ নেয়ার পর নিজেদের কর্মকান্ডে যোগদান করার আগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন শেষে বীর শহীদদের স্মৃতিসোধে শ্রদ্ধা নিবেদনের জন্য একজাঁক মন্ত্রী প্রতিমন্ত্রী বাসে চড়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। এটা ছিল শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বে এমন নজির খুব বিরল। যেখানে মন্ত্রীরা মানুষের দুর্ভোগ লাগবে নিজেরা একটু কষ্ঠ করে বাসে চড়ে কোথাও গেলেন। বাংলাদেশের মানুষ এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে। নতুন মন্ত্রীদের এই কর্মকান্ডে দেশের জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেলো।
আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পাওয়ায় এবার সারাদেশে সমানভাবে উন্নয়ন হবে এমনটাই জনগন মনে করছে। নতুন মন্ত্রীদের শুরুটাই যেখানে ইতিবাচক সেখানে ভবিষ্যতে ভালো কিছু হবে এটাই জাতির প্রত্যাশা। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে মন্ত্রীদের চলা-ফেরার জন্য যানজট অনেক কমে যাবে।
এম হাবিল | বাংলা টিভি অনলাইন



