আওয়ামী লীগরাজনীতি

বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে এবং নতুন মন্ত্রিসভা গঠনের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। তার পরে মন্ত্রিসভার সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার বেলা ১১টার কিছু পরে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুর সোয়া ১২টায় সেখানে পৌঁছান তিনি। সেখানে পৌঁছেই জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা ও ছোটবোন শেখ রেহানা। অপর দিকে মন্ত্রিসভার সদস্যারা বাসে করে টুঙ্গিপাড়া পৌছান।

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষ্যে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button