আওয়ামী লীগরাজনীতি

জয়কে প্রধানমন্ত্রী’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নিয়োগে প্রজ্ঞাপন

সজীব আহমেদ ওয়াজেদ জয় কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর বিধি ৩ (বি) ১ এর প্রদত্ব ক্ষমতাবলে ১৫ জানুয়ারি ২০১৯ তারিখে তাকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করা হয়। তাঁর এই নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।

রাষ্ট্রপতির আদেশক্রমে পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী’র
এর আগে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার‍ পাঁচজন উপদেষ্টাকে পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তাঁরা হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম,অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান,আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী,বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button