আওয়ামী লীগরাজনীতি
টিআইবি‘র রিপোর্ট মনগড়া: তথ্যমন্ত্রী

।।সুমন পাইক।।
গবেষণার নামে মনগড়া বক্তব্য দিচ্ছে টিআইবি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।শুক্রবার দুপুরে (১৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন,জাতীয় সংলাপের নামে বিএনপি রাজনৈতিক নাটক শুরু করেছে।
তিনি আরো বলেন, এই ধস নামানো পরাজয়ের পর আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, আর কিছু না।
টিআইবি’র প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, যারা পর্যবেক্ষক ছিলেন তারা সকলেই বলেছেন নির্বাচন ভালো হয়েছে। টিআইবি’র নির্বাচনে কোনো অংশগ্রহণই ছিল না।
নির্বাচন নিয়ে কোনো গবেষণাই হয়নি উল্লেখ করে তিনি বলেন, তারা প্রতিবেদন তৈরি করে সেটি প্রকাশ করেছে মাত্র।
বাংলাটিভি/পাইক



