তারেক রহমানকে দেশে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী

।। মো:সাইফুল ইসলাম ।।
খুনি ও টাকা পাচারকারী তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ শুক্রবার সন্ধ্যায় আখাউড়ায় আইনমন্ত্রীকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্যকরে তিনি আরো বলেন, “তারা বলে ৬ ফেব্রুয়ারী সংলাপ শুরু করবে, কার সাথে সংলাপ করব জনগণ তাদের ভোট দেয়নি, জনগণকে তারা তোয়াক্কা করে না। আপনাদেরকে তারা মানুষ বলে মনে করে না। তারা মনে করে ঢাকা শহরের সোফায় বসে যা খুশি করবে আর জনগণ তা মেনে নিবে। এটা তাদের অভ্যাস। এই অভ্যাসকে আর সুযোগ দেয়া যাবে না।”
আখাউড়া উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এই গণসংর্ধনায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কাসেম ভূইয়া সেলিম ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা প্রমুখ।
বাংলাটিভি/পাইক



