আওয়ামী লীগরাজনীতি

জয় বাংলা স্লোগনে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

।। সুমন পাইক ।।
আওয়ামী লীগের বিজয় সমাবেশ কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ এর আশ পাশের বিসাল এলাকা কোটি জনতার জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১ টার মধ্যে সমাবেশস্থল লোকে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সকাল থেকেই সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেস্থলে মিলিত হয়। কেউ আবার বাদ্য যন্ত্র নিয়ে গান গেয়ে, নেচে নেচে সমাবেশে যোগদান করেন। জনগনের এই স্বতস্ফুর্ত অংশগ্রহন ই বলে দিচ্ছে সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কতটা প্রত্যাশিত ছিলো।

বেলা আড়াইটায় শুরু হবে সমাবেশের মূল কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এদিকে, আগেই মাঠ ভর্তি হওয়ায় পরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা ভিড় করছেন উদ্যানের বিভিন্ন গেটের সামনে। ফলে রাজধানীর টিএসসি মোড়, শাহবাগ মোড়, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মোড় এবং শিশু পার্কের আশপাশের এলাকায় সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের ভিড় তৈরি হয়েছে।
তবে পুরো এলাকা ঘিড়ে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে রণ প্রস্তুতিও। গেট দিয়ে প্রবেশ করা প্রত্যেক নেতাকর্মীকে তল্লাশি করা হচ্ছে। এ জন্য প্রবেশ পথে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর পুরুষ ও নারী সদস্যরা।
সমাবেশে মূল কার্যক্রমের আগেই আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনার। এতে অংশ নিয়েছেন দেশবরেণ্য শিল্পীরা।
একাদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর আয়োজিত এই বিজয় সমাবেশে দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন বলে আগেই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button