আওয়ামী লীগরাজনীতি

ওবায়দুল কাদেরকে প্রধান করে নবম ওয়েজ বোর্ডের কমিটি পুনর্গঠন

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে সংবাদ মাধ্যমে কর্মরতদের জন্য নবম ওয়েজ বোর্ডের কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ সোমবার একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সাতটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে।

দুপুরে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, মন্ত্রিসভার প্রথম বৈঠকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইন ও পার্বত্য চট্টগ্রামে ভূমি অধিগ্রহণ সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা-২০১৫ এর আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা খসড়াও অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button