কিশোরগঞ্জ-১ ও ডিএনসিসির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু আওয়ামী লীগের

কিশোরগঞ্জ-১ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিতরণ শুরু করছে আওয়ামী লীগ। রাতে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩, ২৪ ও ২৫ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ২৫শে জানুয়ারী বিকেল ৫টার মধ্যে আবেদন জমা দেয়া যাবে।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ৩ জনের একটি প্যানেল তৈরি করে ২৫শে জানুয়ারীর মধ্যে ধানমণ্ডি কার্যালয়ে পাঠানোর জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।প্রসঙ্গত, ফেব্রুয়ারির ২৮ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ভোটগ্রহণের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সন্ধ্যায়, নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
ঘোষিত তফসিল অনুযায়ি, এই উপ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০শে জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২রা ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ই ফেব্রুয়ারি।
ঘোষিত তফসিল অনুযায়ি, এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১শে জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১শে জানুয়ারি। যাচাই-বাছাই ৩রা ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ই ফেব্রুয়ারি। একইদিনে, ঢাকা উত্তর সিটি ও দক্ষিণের মোট ৩৬টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনে ৩০ ডিসেম্বরের ভোটে নির্বাচিত সৈয়দ আশরাফুল ইসলাম শপথ নেওয়ার আগেই মারা গেলে এ আসনেও নতুন করে ভোট করার প্রয়োজন হয়ে পড়ে। ফেব্রুয়ারির ২৮ তারিখে এখানেও ভোট অনুষ্ঠিত হবে।
বাংলাটিভি/পাইক



