
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে সব কিছু দলীয়করণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঠাকুরগাঁও থেকে সড়ক পথে ঢাকায় ফেরার পথে বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরতলীর একটি হোটেলে যাত্রা বিরতিতে সদর উপজেলার বিএনপি নেতাকর্মিদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
এসময় ফখরুল আরো বলেন নির্বাচনের নামে তামাশা করে আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।আওয়ামী লীগ আজ গণশত্রুতে পরিণত হয়েছে।
এসময় বিএনপির সংকটকালে নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন,‘মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠা না করে ধ্বংস করা হয়েছে। ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে সবকিছু দলীয়করণ করেছে।’
মির্জা ফখরুল বলেন,দেশ আজ গভীর সংকটে পড়েছে। ভয়াবহ দুর্বৃত্তায়নের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন,সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, রেজাউল করিম বাদশা,সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ।
বাংলাটিভি/পাইক



