
খাদের কিনারা থেকে সেরা চারে জায়গা করে নেয়া ঢাকা ঢাইনামাইটস এবার বিদায় করে দিলো চিটাগং ভাইকিংসকে। ৬ উইকেটে জিতে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো সাকিবের দল।
মিরপুরে এলিমিনেটর ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু ব্যাটসম্যানদের ব্যার্থতায় মাত্র ১৩৫ রান তুলতে সক্ষম হয় ভাইকিংস। সহজ লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় ঢাকা। মাত্র ১৬ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান ওপেনার সুনিল নারিন। রনি তালুকদার ফেরেন ২০ রানে। তবে হিসেবি ব্যাটিং করা উপল থারাঙ্গার অর্ধশতকে ভর করে ২০বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় ঢাকা ঢাইনামাইটস।
বাংলাটিভি/প্রিন্স



