
বিপিএল ফাইনালের টিকিট বিক্রি কেন্দ্র করে মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন টিকিট প্রত্যাশীরা। এ সময় তারা টিকিট চাই, টিকিট চাই, বিসিবি ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দেয়। বিসিবির স্টিকার সম্বলিত একটি গাড়ি পেয়ে সেটি ঘিরে ধরে বিক্ষোভ করে।
তাদের অভিযোগ, আগের দিন রাত থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি তারা। শুধু তাই নয় বোর্ড কর্মকর্তাদের যোগসাজশে টিকিট চলে গেছে কালোবাজারিদের হাতে, এমনটাই দাবি টিকিট প্রত্যাশীদের।
কয়েক ঘণ্টা পরই বিপিএলের মহারণ। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলে আছেন দেশসেরা দুই ক্রিকেটার। ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। আর কুমিল্লাতে আছেন তামিম ইকবাল। ফলে আজকের ম্যাচটি এই দুই তারকার দ্বৈরথও।
বাংলাটিভি/প্রিন্স



