দেশবাংলাবিএনপিরাজনীতি

রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে বলে, আবারও অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে, ৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিও জানান তিনি।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধনের আয়োজন করে বিএনপি। এতে খালেদা জিয়ার মুক্তি দাবিতে, আরো জোরালো কর্মসূচির হুমকি দেন বিএনপির নেতারা। আর, জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন, মির্জা ফখরুল।

এ সময়, ৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল কোরে, পুনঃনির্বাচনের দাবিও জানান, বিএনপি মহাসচিব। আইনীভাবে নয়- আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করারও হুঁশিয়ারী দেন মির্জা ফখরুল।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button