দুর্ঘটনা
শর্ট সার্কিট থেকে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড

বনানীর এফ আর টাওয়ারের আগুন ছড়িয়েছিল অষ্টম তলা থেকে, আর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রতিবেদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
এ কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার বলেন, গত ২১ এপ্রিল তারা সচিবের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদেশ সফর শেষে ফিরলে ওই প্রতিবেদন প্রকাশ করা হবে।
গত ২৮ মার্চ কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়।
বাংলাটিভি/প্রিন্স



