পরিচয় মিলেছে কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত চার জনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন মনোয়ারা বেগম (৪৫), ফাহমিদা ইয়াসমিন ইভা (২০), সানজিদা (২০) ও অপরজন অজ্ঞাতপরিচয় মধ্যবয়স্ক পুরুষ।
এখন পর্যন্ত এই চারজনের মৃত্যুর খবরই নিশ্চিত করেছে প্রশাসন। নিহতদের মধ্যে ফাহমিদা ইয়াসমিন ইভা ও সানজিদা সিলেট নার্সিং কলেজের ছাত্রী বলে জানা গেছে। নিহতদের মধ্যে অপর একজন হলেন মনোয়ারা বেগম। তাঁর বাড়ি কাজীপাড়া ইউনিয়নের গুপ্তগ্রামে। তিনি কুলাউড়ার সাবেক পৌর মেয়রের ভাই আবদুল বারীর স্ত্রী। নিহত ফাহমিদা ইয়াসমিন ইভার বাবার নাম আব্দুল বারী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আব্দুল্লাহপুর গ্রামের অধিবাসী ছিলেন। পড়াশোনা করতেন সিলেট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষে। ঢাকায় একটি প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন তিনি।
অপর নিহত নারী সানজিদার, বাড়ি বাগেরহাট জেলায়। তিনিও সিলেট নার্সিং কলেজের ছাত্রী বলে জানা গেছে। নিহত অপরজন অজ্ঞাতপরিচয় মধ্যবয়স্ক পুরুষ। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সিলেট।
বাংলাটিভি/প্রিন্স



