রাজনীতি
পদ্মা সেতু নিয়ে যারা ঈর্ষান্বিত তারাই অপপ্রচার চালাচ্ছে: ওবায়দুল কাদের

যারা পদ্মা সেতুর কাজ নিয়ে ঈর্ষান্বিত তারাই সেতু নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্মী সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময় দুর্নীতিবাজ, স্বাধীনতা বিরোধী, জঙ্গি এমন কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না বলে আবারও জানান তিনি।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষস্থানীয় নেতা কর্মীরা।
এ সময়, বিভিন্ন মহল পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে দলের নেতা কর্মীসহ সবাইকে সচেতন থাকার আহবান জানান ওবায়দুল কাদের।
পরে, জনগণের কাছে যাদের ভাবমূর্তি ভালো না তাদের আওয়ামী লীগে কোন জায়গা নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি।



