আওয়ামী লীগরাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বক্তব্য প্রদান করছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে জাতীয় পতাকা উড়িয়ে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ দলীয় পতাকা উত্তোলন করেন।

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। ক্যাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে সংগঠনটির সভাপতি মোল্লা আবু কাউছার এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন।

এ পরিস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহকে আহ্বায়ক এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুর রহমান সাচ্চুকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।

পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় অন্য নেতারা এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারা সম্মেলনে উপস্থিত আছেন।

এদিকে, ১৩ বছর পর গত ১১-১২ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়নি। আজকের সেম্মেলন থেকে কেন্দ্রীয় ও মহানগরের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button