আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

বিশ্বব্যাপী কমেছে তেলের দর

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দর ব্যারেল প্রতি ২২ ডলারে নেমেছে। ২০০২ সালের পর যা সর্বনিম্ন।

মঙ্গলবার কিছুটা বেড়ে তা দাঁড়িয়েছে ২৩ ডলার। জ্বালানির উত্তোলন কমানোর পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দাম।
গেলো এক মাস ধরে টানা কমছে জ্বালানির দর। করোনা মহামারিতে চাহিদা কমায় উত্তোলন কমিয়েছে বিভিন্ন রফতানিকারক দেশ।

তবে কোন চুক্তিতে আসেনি রাশিয়া। বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় কমেছে বিমান ও গাড়ি চলাচল। শিল্প কারখানা স্থবির হয়ে পড়ায় কমে গেছে জ্বালানির চাহিদাও।

সংশ্লিষ্ট খবর

Back to top button