খেলাধুলা

১৫৭ রানে পিছিয়ে দল, ব্যাটিংয়ে নেমেই ফিরলেন তামিম-মুমিনুল

স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করেছিল টাইগাররা। জবাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান তুলে ১৫৭ রানের লিড পায়।

এই লিডের চাপ নিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ১২ রান যোগ করতেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক সৌরভকে হারায় দলটি।

প্রথম ইনিংসে মাত্র ২২ রানে তিন উইকেট হারানোর পর ব্যাট হাতে দলের হাল ধরেছিলেন তানজিদ। সেবার ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।

মার্কো ইয়ানসেনের আগের ওভারের শেষ বলে ক্যাচ আউট হয়েছিলেন তানজিদ। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান তিনি। কিন্তু পরের ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।

তানজিদের বিদায়ের পর ক্রিজে আসেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। নিজের মুখোমুখি হওয়া তৃতীয় বলেই বোল্ড হয়ে ফিরে যান এই বাঁহাতি ব্যাটার।

অফ স্টাম্পের বেশ বাইরের বলটি ছেড়ে দেওয়ার সুযোগ থাকলেও সেটি খেলতে গিয়ে উইকেট হারান মুমিনুল। প্রথম ইনিংসে কোনো রান করতে না পারা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১ রান।

দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটেই এখন ঘুরে দাঁড়ানোর আশা দেখছে দল।

সংশ্লিষ্ট খবর

Back to top button